×

জাতীয়

নওগাঁয় নব্য জেএমবির ২ সদস্য গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১১:১৬ এএম

নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদেরে ভিত্তিতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাইসাবাড়ী ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- উপজেলার নওদুলি গ্রামের রফিক উল্লাহের ছেলে রবিউল ইমলাম ওরফে রিপন (৩২) এবং ভরতেতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে পারভেজ গাদ্দাফি (২৫)। আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাইসাবাড়ী ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে নব্য জেএমবির ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। সেখানে তারা গোপন বৈঠক করছিলো। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া যায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App