×

জাতীয়

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৩:৩৩ পিএম

অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ীতে দুই জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বগুড়া জোনের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মানিক (৪০) ও একই গ্রামের মন্জুর রহমানের ছেলে নাজিম। রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালায় এপিবিএন’র সদস্যরা। এসময় মানিকের কাছে ২শ' গ্রাম ও নাজিমের কাছে ৩শ' গ্রামসহ মোট ৫শ' গ্রাম হিরোইন জব্দ করা হয়। পরে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। জব্দ করা হেরোইনের বর্তমান বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App