×

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৭, ০৪:৪০ পিএম

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় রাব্বি শেখ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি শেখ মহানগরীর বসুয়া এলাকার আজান শেখের ছেলে ও নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, দুপুরে রাব্বি একটি মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহীতে ফিরছিলেন। এ সময় আলিমগঞ্জ এলাকায় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App