×

জাতীয়

নওগাঁয় দুই কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ০৪:৫১ পিএম

পুকুর পুনর্খননের সময় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন ডেরিপাড়া চেয়ারম্যান বদিউজ্জামানের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। নিয়মাতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান তার পুকুরটি পুনর্খনন করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে পুকুর খনন করার সময় সকাল ১০টার দিকে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে চেয়ারম্যানকে সংবাদ দেয়। পরে চেয়ারম্যান পুলিশকে জানালে বেলা ১১টার দিকে এসআই মুকুল হোসেন ও শিক্ষানবিশ (পিএসআই) শিতল কুমার ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষ্ণুমূর্তিটির আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App