×

জাতীয়

সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০২:৪১ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাবনা-নগরবাড়ী মহাসড়কে বহালবাড়িয়া এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, পাবনা থেকে নগরবাড়ীর দিকে যাাওয়া আলী পরিবহনের একটি বাসের সাথে সিরাজগঞ্জ থেকে পাবনাগামী হিনো পরিবহনের বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যাযনি ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App