×

জাতীয়

বিএনপি নেতা আমানের জামিন শুনানি পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫০ পিএম

বিএনপি নেতা আমানের জামিন শুনানি পেছাল

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে জামিন দেননি চেম্বার আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত তাকে জামিন না দিয়ে ২০ নভেম্বর আপিল বিভাগে জামিন শুনানির দিন ধার্য করেন। ফলে ২০ নভেম্বর পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে বিএনপি নেতা আমানকে।

এ সময় তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দ্রুত জামিন শুনানির দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করলে চেম্বার জজ বলেন, ১০ বছরের সাজায় আদালত জামিন দিয়েছে এমন কোন উদাহরণ কি আপনি দেখাতে পারবেন? দেখাতে পারলে আমি বিবেচনা করবো।

এমন কোন উদাহরণ না দেখাতে পারায় আগামী ২০ নভেম্বর আপিল বিভাগে জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ১০ সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আত্নসমর্পণের পর কারাগারে গিয়ে জামিন পেয়েছেন আমানুল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। দুর্নীতি দমণ কমিশন দুদকের মামলায় তিন বছরের দণ্ডিত বিএনপির নেতা আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান জামিন পেয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। জামিনের ফলে সাবেরা আমানের কারামুক্তিতে আর কোন বাঁধা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App