×

জাতীয়

মঙ্গলবার দেশে ফিরবেন ড. মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

মঙ্গলবার দেশে ফিরবেন ড. মোশাররফ

musaraf

উন্নত চিকিৎসা নেয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দুই মাসেরও বেশি সময় পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে তাই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক এই মন্ত্রী। খন্দকার মোশাররফ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন-বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শায়রুল কবির জানান, ২ মাস ৯ দিন পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। গত ২৭ জুন ঢাকা থেকে তিনি সিঙ্গাপুর চিকিৎসা জন্য গিয়েছিলেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছেন তিনি। এর আগে, ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোক করে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে আট দিন চিকিৎসাধীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App