×

জাতীয়

আপাতত বন্ধ কোভিড টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০২:২৬ পিএম

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন

কোভিড টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম আজ বুধবার (১ মার্চ) থেকে বন্ধ করা হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল্লাহ আল মুরাদ জানিয়েছেন, টিকার মজুদ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকা আসার পর ফের তৃতীয় ও চুতর্থ ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে। দেশে টিকা আনার প্রক্রিয়া শুরু করেছে এবং এর জন্য অন্তত দেড় মাস সময় লাগতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে আজ বেলা ৩ টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বাস্থ্য অধিদপ্তর। অতিরিক্ত মহাপরিচালক এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ প্রতিরোধে পরের বছরের ফেব্রুয়ারিতে সারাদেশে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App