×

জাতীয়

ভূরাজনীতিটাই আসল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ এএম

বাংলাদেশে বিদেশিদের নজর যতটা না ভোটকেন্দ্রিক তারচেয়ে বেশি ভূরাজনীতিগত বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী।

গতকাল রাতে তিনি ভোরের কাগজের সঙ্গে আলাপকালে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে ভূরাজনীতির দিক দিয়ে বাংলাদেশ কীভাবে তাদের পাশে থাকবে সেটা নিশ্চিত করতেই ঘন ঘন সফর। অর্থাৎ তাদের চিন্তাভবনার সঙ্গে বাংলাদেশ কতটুকু একাত্মতা প্রকাশ করে এটাই তারা দেখতে চায়।

তিনি বলেন, সর্বশেষ মার্কিন প্রশাসনের তৃতীয় শীর্ষ ব্যক্তি ডেরেক শোলে ঢাকা সফর করেছেন। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। এই রোহিঙ্গার দিকটিও কিন্তু ভূরাজনীতির বিষয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দূতের ঢাকা সফর সম্পর্কে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, যদিও তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো বাড়াতে তিনি বাংলাদেশে এসেছেন। কিন্তু এটা বুঝতে হবে, ইন্দো-প্যাসিফিক জোটে দক্ষিণ কোরিয়া বড় অবস্থানে রয়েছে। এই জোটে বাংলাদেশকে আরো কাছে টানার লক্ষ্যই এই সফর। তবে বাংলাদেশের তরফ থেকে চ্যালেঞ্জ হচ্ছে- চীনকে খুশি রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নকেও খুশি রাখা। বাংলাদেশ কীভাবে এসব দিক সামলায় সেটাও দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশ তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই সবকিছুর মধ্যে ভারসাম্য রাখবে বলে মনে করেন এই কূটনৈতিক বিশ্লেষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App