×

জাতীয়

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ পিএম

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প আর্থিক সংকটে আপাতত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (২৩ জুনয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর নতুন প্রকল্প আপাতত প্রক্রিয়াকরণ হচ্ছে না। পরিকল্পনা কমিশন প্রকল্প ফেরত পাঠিয়েছে। এর ফলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হবার বিষয়টি অনিশ্চিত। তিনি জানান, পরিকল্পনা কমিশন জানিয়েছে যে, বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যেহেতু আপাতত নতুন প্রকল্প পাশ হচ্ছে না। তাই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App