×

জাতীয়

ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় ইরাবের উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম

ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় ইরাবের উদ্বেগ

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)। ফাইল ছবি

ঢাকা পোস্ট সম্পাদকের বিরুদ্ধে মামলায় ইরাবের উদ্বেগ

ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের বিরুদ্ধে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)।

রবিবার (১৫ জানুয়ারি) ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এক বিবৃতিতে অবিলম্বে এ হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি-অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদ মাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App