×

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৩২ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নবগঠিত আহ্বায়ক কমিটি ও সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় কমিটির আহ্বায়ক সোহাগ রাসিফ ও সদস্য সচিব ইমরান হুসাইনের নেতৃত্বে সদস্যরা ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত সবুজসহ সমিতির অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১-২২ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক গতকাল সোমবার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App