×

জাতীয়

হজে থাকছে না বয়সের বাধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০১:৪৫ পিএম

হজে থাকছে না বয়সের বাধা

ছবি: সংগৃহীত

আগামী বছর বড় পরিসরে হজ হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেছেন, হজে ৬৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে তার সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতারা সাক্ষাৎ করতে গেলে তাদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

করোনাভাইরাসের স্বাস্থ্যবিধির কারণে গত বছর সীমিত পরিসরে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত হয়। বাংলাদেশ থেকে ৬৫ বছরের বেশি বয়সি কেউ হজে যেতে পারেননি। এবার সেই বয়স বাধা দূর হচ্ছে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু আনঅফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী এবার হয়তো পূর্ণ হজই হবে। গত বছর আমাদের যেটা হয়েছিল সেটা হয়তো নাও হতে পারে, এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাব।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশিদের হজ পালনের সুযোগ দেয়নি সৌদি সরকার। তবে ২০২২ সালে করোনার প্রকোপ কমে এলে সীমিত সংখ্যক বিদেশিদের হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ দেওয়া হয়। প্রতি বছর সাধারণত ২০ থেকে ২৫ লাখ মানুষ হজ পালনের অনুমতি পান। কিন্তু গত বছর এ সুযোগ পান মাত্র ১০ লাখ জন। এর মধ্যে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান ৫৭ হাজার মুসল্লি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App