×

জাতীয়

সপ্তাহে ছুটি ২ দিন, বাকি পাঁচ দিনের রুটিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:২২ পিএম

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হয়েছে। শিক্ষাক্রমের বিষয়–কাঠামো ঠিক রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য পরিমার্জিত সময়সূচি নিচে দেয়া হলো। ষষ্ঠ থেকে দশম শ্রেণি রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সাতটি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ মোট ছয় ঘণ্টা ১০ মিনিট হবে। দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ মোট পাঁচ ঘণ্টা ০৫ মিনিট হবে। প্রথম শিফট সকাল সাতটায় শুরু হয়ে ১২.০৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২.২০ মিনিটে শুরু হয়ে ৫.২৫ মিনিটে শেষ হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট। বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে পাঁটি এবং তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ের জন্য তিনটি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। অর্থাৎ সপ্তাহে মোট ২৮টি (২৫‍+৩) শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য পাঁচটি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে। এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App