×

জাতীয়

মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২, ০৮:৩১ এএম

মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

নিউমার্কেট থানা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি প্রিন্স ইসমাইল খালেক

মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

প্রায় এক যুগ আগে দায়ের করা মাদক মামলায় নিউমার্কেট থানা ছাত্রলীগের সভাপতি প্রিন্স ইসমাইল খালেকসহ দুজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ।

গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অন্যজন হলেন ইফতেখার সুমন। রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয় তাদের। এর সত্যতা নিশ্চিত করেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর ফারুক উজ্জামান ভূঁইয়া।

রাতে প্রথমে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন এ প্রসঙ্গে বলেন, প্রিন্স ইসমাইল খালেক নিউমার্কেট থানা ছাত্রলীগের সভাপতি। তবে প্রিন্স ইসমাইল খালেক মাদক মামলায় দণ্ডিত হয়েছেন কি না, তা অবহিত নই।

পরবর্তীতে বুধবার রাতেই তাকে ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় প্রিন্স ইসমাইল খালেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উত্তর ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়।

২০১১ সালের ২৫ মে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ প্রিন্স ইসমাইল খালেক ও ইফতেখার হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব-২। এ ঘটনায় র‍্যাবের কর্মকর্তা আজিজুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৬ জুন দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরের বছর আদালত ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় জামিনে ছিলেন তারা। রাষ্ট্রপক্ষ থেকে পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App