×

খুলনা

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি : ভোরের কাগজ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মো. আবু হানিফ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৃত আমজাদ হাওলাদারের ছেলে আবু হানিফের সাথে প্রতিবেশী মৃত আসমত আলী হাওলাদারের ছেলে বাবুল হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে আবু হানিফ প্রতিপক্ষের কাঁটাতারের বেড়া দা দিয়ে কাটতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

নিহত আবু হানিফের বাবা মো. আমজাদ হাওলাদার অভিযোগ করেন, বাবুল হাওলাদারের দুই ছেলে রাজ্জাক ও রাফি তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সময় রাফি দা দিয়ে আবু হানিফের হাতে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তিনি নিজেই হেঁটে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযুক্ত রাজ্জাক ও রাফি হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, আবু হানিফের মানসিক সমস্যা ছিল এবং তিনি প্রায়ই অন্যদের জমি নিজের বলে দাবি করতেন। তাদের দাবি অনুযায়ী, সকালে আবু হানিফ তাদের বেড়া কাটতে শুরু করলে তারা বাধা দেন। তখন আবু হানিফ তাদের কোপাতে এলে ধস্তাধস্তির একপর্যায়ে নিজের দায়ের কোপে নিজেই আহত হন। তারা তাকে মারধর করেননি বলে দাবি করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নওশীন রেজওয়ানা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামিনুল হক তাৎক্ষণিক হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেন। তিনি জানান, নিহত আবু হানিফের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App