×

আইন-বিচার

রাজধানীতে ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ সিসা বার বন্ধে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম

রাজধানীতে ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ সিসা বার বন্ধে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী ও গুলশান এলাকায় অনুমোদনহীন সিসা (শিশা/হুক্কা) বার ও লাউঞ্জ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে হাইকোর্টের নির্দেশনা কার্যকর করা এবং সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবি জানানো হয়।

বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, র‍্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা-১৭ আসনের অন্তর্গত বনানী ও গুলশান এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন সিসা বার ও লাউঞ্জ পরিচালিত হচ্ছে। এসব স্থানে আড়ালে মাদক সেবন ও ব্যবসা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবে কার্যকর হচ্ছে না, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থি। একইসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

সিটিটিসি পরিদর্শনে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি আরও দুই সপ্তাহ বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App