×

শোক

অধ্যাপক আরেফিন সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

অধ্যাপক আরেফিন সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 

গত বছরের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি।

২০২৫ সালের ৬ মার্চ দুপুরে ঢাকার রমনাতে অবস্থিত ঢাকা ক্লাব এর সামনে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়। পরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ রাতে তিনি মারা যান।

ড. আরেফিন সিদ্দিকে জন্ম ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকায়। তার গাঁয়ের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় । তিনি ১৯৭৩ সালে ঢাকা কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তার ব্যাচে শীর্ষস্থান অর্জন করেন। ১৯৮৫ সালে ভারত সরকারের বৃত্তির অধীনে ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে টেলিভিশনে শিক্ষকতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন আরেফিন সিদ্দিক এবং তাঁর শিক্ষকতা জীবন প্রায় চার দশক ধরে বিস্তৃত।

ম্যানিলা , মিনেসোটা এবং কর্নেল বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা ও প্রশিক্ষণ প্রদান করেছেন তিনি । ২০০৯ সালের জানুয়ারিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছিলেন।

ড. সিদ্দিক কার্বনডেলের সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং ফেলো ছিলেন। শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাসে অসাধারণ অবদানের জন্য স্পেনের রাজা তাকে ' অর্ডার অফ সিভিল মেরিট ' দিয়ে ভূষিত করেছিন।

এছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের গভর্নিং বডির সদস্য ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

চলন্ত নাগরদোলা ভেঙে আহত ৫ আরোহী

চলন্ত নাগরদোলা ভেঙে আহত ৫ আরোহী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App