×

মধ্যপ্রাচ্য

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে অনুযায়ী ৯ জিলহজ বা আরাফার দিন পড়তে পারে ২৬ মে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ওই দিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে।

এদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। সূর্যাস্তের পর এটি প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকতে পারে। সংস্থার মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম কে আল নাঈমি জানান, এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখা সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও শরিয়াহ ভিত্তিক সিদ্ধান্ত সমন্বয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এটি শুধুমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ ঘোষণা করার ক্ষমতা সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App