×

মধ্যপ্রাচ্য

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

দেশের পরিস্থিতি সংকটজনক: নাওয়াফ সালাম

ছবি: সংগৃহীত

লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আস্তানা লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বিমান হামলায় দেশটিতে বাস্তুচ্যুতি সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। চলমান এই ভয়াবহ পরিস্থিতিকে অত্যন্ত 'সংকটজনক' বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানী বৈরুতে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

নাওয়াফ সালাম বলেন, ‘দেশের পরিস্থিতি “অত্যন্ত সংকটজনক”, কারণ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণে আগ্রাসন অব্যাহত রাখায় বাস্তুচ্যুতি সংকট আরো তীব্র হচ্ছে।’

ভাষণে তিনি বলেন, ‘লেবাননের বাস্তুচ্যুত মানুষ, যাদের সংখ্যা এখন দশ লাখেরও বেশি, এমন এক যুদ্ধের প্রধান শিকার, যার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই।’

তিনি দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অবস্থানরত লেবানিজ জনগণকে ‘গভীর অভিবাদন’ জানান এবং প্রতিশ্রুতি দেন যে, রাষ্ট্র তাদের সমর্থন করবে ও ‘তাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করতে যা যা করা দরকার, তার সবই করবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল বিজিবি

প্রধানমন্ত্রীর আগমনে ‘জিয়ার খাল’ পরিদর্শনে জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে ‘জিয়ার খাল’ পরিদর্শনে জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App