ইসরায়েলে এক দিনে রেকর্ড হামলা করল হিজবুল্লাহ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের দিন লেবানন সীমান্ত ও ইসরায়েলের উত্তরাঞ্চলে রেকর্ড হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ৫৫ বার হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
শনিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। তবে এটি তেল আবিবের বিরুদ্ধে হিজবুল্লাহর ইতিহাসে সর্বোচ্চসংখ্যক হামলা।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় কুরা এলাকায় ইসরায়েলি সেনারা সীমান্ত অতিক্রম করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হিজবুল্লাহর হামলার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
এদিকে, ‘লেবাননের পূর্বাঞ্চলীয় খিয়াম ও তাইবেহ এলাকায় হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই চলছে। এতে লেবাননের পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি ঘটছে। রাজধানী বৈরুতে শনিবার দুটি শক্তিশালী হামলার ঘটনা ঘটে। এতে সংঘাতের এ তীব্রতা নতুন করে অনুভূত হয়েছে।’
