×

মধ্যপ্রাচ্য

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ ফ্লাইট চলাচল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বন্ধ ফ্লাইট চলাচল

ছবি: সংগৃহীত

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) দুবাই নগর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরের নিকটস্থ একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই সিভিল এভিয়েশন অথরিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, ‘যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App