×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে ভয়াবহ বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পিএম

ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে ভয়াবহ বিস্ফোরণ

মধ্য ইসরায়েলে গত ১৩ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: সংগৃহীত

ইসরায়েল জানিয়েছে, ‘ইরানের অভ্যন্তর থেকে নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় তাদের ‘প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়’ রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে নিজেদের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

আরো পড়ুন: ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিএনএন জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা তদারকি করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো আলাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে পুলিশ সদস্য ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে।

তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

মানামায় বিস্ফোরণ

বাহরাইনের রাজধানী মানামায় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব হামলায় বাহরাইনে এ পর্যন্ত দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন।

ইরানের ইসফাহানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ১৫

এদিকে আল-জাজিরা জানিয়েছে, ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App