এবার আজারবাইজানে ইরানি ড্রোন হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে ড্রোন হামলা করেছে ইরান। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বায়ত্তশাসিত নাখচিভান প্রজাতন্ত্রের বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি ড্রোন আঘাত হানে। এছাড়া শাকারবাদ গ্রামের একটি স্কুলেও অন্য একটি ড্রোন আঘাত করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আরো পড়ুন : ২০ গুণ শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের
ঘটনার পর আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং হামলার প্রতিবাদ জানানো হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে এ ঘটনায় ইরানের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করার পর মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
