×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ গেলেই আগুন, হুঁশিয়ারি আইআরজিসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ গেলেই আগুন, হুঁশিয়ারি আইআরজিসির

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এ জলপথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে আগুন ধরিয়ে দেওয়া হবে। খবর আলজাজিরার।

সোমবার (২ মার্চ) আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, এ মুহূর্ত থেকে প্রণালিটি বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনী সেটি পুড়িয়ে দেবে।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা নিহত হন বলে তেহরান দাবি করেছে। এরই প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ইরান।

আরো পড়ুন : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরো বলেন, কেবল প্রণালি নয়, তেল পরিবহনের পাইপলাইনও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না।

তিনি দাবি করেন, চলমান উত্তেজনার জেরে কয়েক দিনের মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।

জাব্বারি আরো বলেন, যুক্তরাষ্ট্র বিপুল ঋণের চাপে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল। তারা জেনে রাখুক, এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App