×

মধ্যপ্রাচ্য

যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২৫ এএম

যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাজ্য পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিরুদ্ধে অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। খবর বিবিসির।

সোমবার (২ মার্চ) প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাজ্যের মিত্র দেশগুলো তাদের নিরাপত্তা জোরদারে আরো সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছে। এর প্রেক্ষিতে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে। তিনি দাবি করেন, এসব বিমান ইতোমধ্যেই ইরানের ছোড়া একাধিক হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

স্টারমার বলেন, চলমান হুমকি পুরোপুরি মোকাবিলা করতে হলে শুধু আকাশে প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়, বরং ক্ষেপণাস্ত্রগুলো যেখান থেকে উৎক্ষেপণ করা হচ্ছে, সেই উৎসস্থল ধ্বংস করাই একমাত্র কার্যকর উপায়। তিনি বলেন, ইরানের যেসব গুদামে মিসাইল সংরক্ষিত আছে কিংবা যেসব লঞ্চার থেকে সেগুলো ছোড়া হচ্ছে, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতেই হবে।

আরো পড়ুন : ইরানের ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিলো বাহরাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে লন্ডন সেই অনুরোধ মঞ্জুর করেছে। তবে এই সহযোগিতা কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং নির্দিষ্ট সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাজ্যের লক্ষ্য হলো ইরানকে এমন পদক্ষেপ থেকে বিরত রাখা। একই সঙ্গে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাতের বাইরে থাকা দেশগুলোর ওপর হামলা ঠেকানোই তাদের অগ্রাধিকার।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App