×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানের ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিলো বাহরাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

ইরানের ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিলো বাহরাইন

ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় বড় সাফল্য দেখিয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। তারা ইরানের ছোড়া মোট ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশটি ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়

বাহরাইনের জাতীয় যোগাযোগ কেন্দ্র (ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার) জানিয়েছেন, আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন আটকানো হয়েছে। তবে সবগুলোকে আটকানো সম্ভব হয়নি, কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে।

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর, ক্রাউন প্লাজা হোটেল এবং মানামা ও পার্শ্ববর্তী শহর মুহাররাকের তিনটি আবাসিক ভবনে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত বাহরাইনে। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ এ ফ্লিটের দায়িত্বাধীন এলাকার অন্তর্ভুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

বিল ডাকাতিয়া পানির নিচে ফসল, কৃষকের বুক ফাটা আর্তনাদ

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App