×

মধ্যপ্রাচ্য

খামেনির মৃত্যু

উদ্ভূত পরিস্থিতিতে হাল ধরবেন প্রেসিডেন্টসহ ৩ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম

উদ্ভূত পরিস্থিতিতে হাল ধরবেন প্রেসিডেন্টসহ ৩ জন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। এখন দেশটির শাসন ব্যবস্থা দেখভাল করবেন প্রেসিডেন্ট, বিচার ব্যবস্থার প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন বিচারক।

ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ এখন খামেনির উত্তরসূরি ঠিক করবেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় পরিষদের সবাইকে একত্র করা কঠিন হতে পারে।

এর আগে ১৯৮৯ সালে যেদিন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান, সেই ৩ জুনেই স্থলাভিষিক্ত হয়েছিলেন খামেনি।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আরো পড়ুনখামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

এক বিবৃতিতে বাহিনীটি তাদের এই ‘মহান নেতাকে’ হারানোর কথা জানিয়ে ঘাতকদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আবেগঘন ঘোষণায় জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামি প্রজাতন্ত্র। এরপর থেকেই দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App