×

চট্টগ্রাম

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৫০ পিএম

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা শিগগিরই সমাধান করা হবে, ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে। সরকার এ বিষয়ে তৎপর আছে, প্রধানমন্ত্রী নিজেই কমিটি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রীও কাজ করছেন।’

আজ শনিবার (২ মে) দুপুরে উখিয়ার পালংখালীতে স্টেশনে আয়োজিত উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়রা চাকরি করবে এটা আমাদের অধিকার। আজকের এই সমাবেশ থেকে আমি স্থানীয়দের আরও চাকরি ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায় করতে হবে।’

অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়দের পক্ষে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসে ৮ লক্ষাধিক রোহিঙ্গা। নতুন পুরাতন মিলিয়ে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পে বর্তমানে বাস করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু

চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু

ডিপিএলে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন  আনছে বিসিবি

ডিপিএলে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন আনছে বিসিবি

মেঘনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মেঘনায় বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App