×

মধ্যপ্রাচ্য

খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসির

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

এক বিবৃতিতে বাহিনীটি তাদের এই ‘মহান নেতাকে’ হারানোর কথা জানিয়ে ঘাতকদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি তাদের বিবৃতিতে খামেনেনীর মৃত্যুকে ‘শাহাদাত’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতার চরম শত্রু ও জঘন্যতম সন্ত্রাসীদের হাতে এই মহান নেতার শাহাদাতবরণই তার ন্যায়নিষ্ঠতা এবং দেশ ও জাতির প্রতি তার আন্তরিক সেবার এক বড় প্রমাণ।

বর্বর এই হত্যাকাণ্ডের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, ইরানি জনগণের প্রতিশোধের হাত থেকে ঘাতকরা রেহাই পাবে না। অভ্যন্তরীণ ও বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আইআরজিসি সদা প্রস্তুত ও অবিচল থাকবে।

এদিকে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পরপরই রাজধানী তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে বলে খবর পাওয়া গেছে। শোকাতুর জনতা তাদের নেতার বিদায়ে শোক প্রকাশ করছে। এর আগে, দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে দেশজুড়ে বিভিন্ন শোকানুষ্ঠান ও শেষ বিদায় পর্ব আয়োজিত হওয়ার কথা রয়েছে।

তবে এই শোকের পরিবেশের মধ্যেই পুরো ইরানজুড়ে তীব্র বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। আজ রোববার (১ মার্চ) সকালেও তেহরানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইরানিরা তাদের দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

ডোবার পানিতে পড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App