ইরান-ইসরায়েল যুদ্ধ
নিরাপদ আছেন প্রায় সব কর্মকর্তা: আরাঘচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন-ইসরায়েলি যৌথ হামলাকে অবৈধ ও ভিত্তিহীন বলে আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, ‘আমাদের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা কলেন।
আরাঘচি বলেন,‘ আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়।’
তাছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে (সাবেক টুইটার) জানিয়েছেন, ‘তার নির্বাহী ডেপুটি মো. জাফর কিয়ামফানা।’
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘এইবারো তাদের হত্যাচেষ্টা সফল হয়নি।’
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ‘পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কোয়ালিবাফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিও অক্ষত আছেন।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, ‘তেহরানে তারা যে সব জায়গায় হামলা চালিয়েছে সেখানে সিনিয়র রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার জড়ো হয়েছিলেন।’
