×

মধ্যপ্রাচ্য

ইরানের আকাশ ও সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

ইরানের আকাশ ও সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের হামলা

ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলার পর এবার আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ইরানের বিরুদ্ধে সমন্বিতভাবে আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরেক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রধান লক্ষ্য ইরানের নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়া।

পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশসীমা বন্ধ থাকবে।

আরো পড়ুন : কুয়েত-বাহরাইন-আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

এদিকে ইরাক নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকও তাদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

শনিবার ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।সামগ্রিক পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App