×

মধ্যপ্রাচ্য

কুয়েত-বাহরাইন-আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

কুয়েত-বাহরাইন-আবুধাবিতেও বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত।

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাহরাইনে জরুরি সাইরেন বেজে ওঠে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাহরাইন কর্তৃপক্ষ সতর্কব্যবস্থা সক্রিয় করেছে। জনগণকে শান্ত ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া কুয়েতেও সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে। এবং জনগণকে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাহরাইন বলেছে তাদের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ জরুরি সাইরেন শোনা যাচ্ছে বলে বারবার সতর্ক করার পর এটি ঘটেছে।

তারা জনসাধারণকে শান্ত থাকার ও নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

এর আগে ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে।

সম্প্রতি ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

চাঁদপুর ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

‘অপরাধে সরকারদলীয়রা জড়িত থাকায় প্রশাসন কঠোর হতে পারছে না’

বাস খাদে পড়ে আহত ৩০

ফরিদপুর বাস খাদে পড়ে আহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App