×

মধ্যপ্রাচ্য

মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম

মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে তার এই বক্তব্য যুদ্ধের আশঙ্কাকে আরো জোরালো করেছে। খবর এবিসি নিউজের। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্ত মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটা নিশ্চিত।

সম্ভাব্য যুদ্ধঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধে সব সময়ই ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের সেরা। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে কখনও কখনও তা প্রয়োজন হয়ে পড়ে।

আরো পড়ুন : ছাড়তে চাইলে আজই ইসরায়েল ছাড়ুন

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হওয়ার ‘কোনো সুযোগ নেই’।

ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনৈতিক সমাধানই চাই। তবে সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর। হামলা হলে তার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়।

উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার সফরের কয়েক ঘণ্টা আগে ইসরায়েল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জেনেভাতে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

উত্তেজনা হ্রাস ও জ্বালানি নিরাপত্তার আহ্বান

কাতার ও ইতালি উত্তেজনা হ্রাস ও জ্বালানি নিরাপত্তার আহ্বান

বাহরাইনের নিহত তারেক আলীর দাফন সম্পন্ন

বাহরাইনের নিহত তারেক আলীর দাফন সম্পন্ন

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App