প্রিন্ট: ২৫ মে ২০২৬, ০৯:৩২ এএম
আরো পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডভর্তি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ মে) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান।
তিনি জানান, ভোরের দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন