×

জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: আজ ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫৬ এএম

ট্রেনে ঈদযাত্রা: আজ ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে শেষ দিন, অর্থাৎ আগামী ৪ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

সোমবার (২৫ মে) সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে, ২ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৩ মে এবং ৩ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মে। 

আরো জানা গেছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

ট্রেনে ঈদযাত্রা: আজ ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি

ট্রেনে ঈদযাত্রা: আজ ফিরতি শেষ দিনের টিকিট বিক্রি

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App