×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় রাশিয়ার অনুপস্থিতির সুযোগ নিচ্ছে ইসরায়েল: পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

সিরিয়ায় রাশিয়ার অনুপস্থিতির সুযোগ নিচ্ছে ইসরায়েল: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, সিরিয়ায় রাশিয়ার ৯ বছরের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়নি। রুশ মিত্র বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

রাশিয়ার অনুপস্থিতির সুযোগে সিরিয়ায় ইসরায়েল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে উল্লেখ করেন পুতিন। মস্কোতে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। খবর রয়টার্সের।

তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি যেন থাকে সে প্রস্তাব দামেস্কে নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো।

আসাদের পতনের পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো প্রকাশ্য মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তবে শিগগিরই সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন তিনি।

আসাদের পতন নিয়ে মস্কোর ক্ষতির বিষয়টি তিনি তুচ্ছ মনে করে বলেন, ২০১৫ সাল থেকে সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপ দেশটিকে সন্ত্রাসীদের ঘাঁটি হওয়া থেকে রক্ষা করতে সহায়ক হয়েছে। তিনি বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ‘প্রধান সুবিধাভোগী’।

গত ৮ আগস্ট আসাদ সরকারের পতনের পরপরই গোলান হাইটসের ইসরায়েল-অধিকৃত অংশের বিভাজন রেখার সিরিয়ার দিকে বাফার জোনে সেনা মোতায়েন করে এবং সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করতে শত শত বিমান হামলা চালায় ইসরায়েল।

পুতিন বলেন, রাশিয়া সিরিয়ান ভূখণ্ড দখলের নিন্দা জানাই। এটি স্পষ্ট যে ইসরায়েল সিরিয়ার ২৫ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে।

তিনি বলেন, রাশিয়া আশা করে যে ইসরায়েল শিগগিরই সিরিয়ার ভূখণ্ড ত্যাগ করবে। তবে আমার মনে হচ্ছে তারা সিরিয়া ত্যাগ করবে না, বরং সেখানে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্কও তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় হস্তক্ষেপ করছে। আমরা সবাই এটি বুঝি। অনেক সমস্যা থাকবে। তবে আমরা আন্তর্জাতিক আইন এবং সব দেশের সার্বভৌমত্বের পক্ষে আছি। তাদের ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করি। এখানে সিরিয়ার বিষয়টিও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App