×

মধ্যপ্রাচ্য

ইরান

ইসরায়েলে পাল্টা হামলায় 'সব ধরনের অস্ত্র' ব্যবহার করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ এএম

ইসরায়েলে পাল্টা হামলায় 'সব ধরনের অস্ত্র' ব্যবহার করা হবে

হামলার ধরণ অনুসারে প্রতিক্রিয়াও একই ধরনের হবে। ছবি : সংগৃহীত

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি। সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

ইসরায়েলের বিমান হামলাকে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ বলে উল্লেখ করেছে ইরান। যদিও মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইসরায়েলি হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরান। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে। তবে তিনি এই প্রতিক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এর আগে রবিবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরায়েলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে। তিনি আরো বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার খুব বড় করেও দেখা ঠিক হবে না।

গত শনিবার ভোরে, তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সাইটগুলোতে ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালায়, যার ফলে ইরানের ৪ সেনা নিহত হন।

আরো পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৫৩, লেবাননে ২১

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App