×

মধ্যপ্রাচ্য

গাজায় নিহত আরো ৩৫, জ্বালানি সংকটে বহু হাসপাতাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:২১ এএম

গাজায় নিহত আরো ৩৫, জ্বালানি সংকটে বহু হাসপাতাল

ছবি : সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরো ৩৫ জন নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার ১০০। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো ৯২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হাসপাতালগুলো সতর্ক করে বলেছে, হাসপাতালে জ্বালানির ঘাটতির কারণে শিশুরা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার অন্তত ৩৩টি স্বাস্থ্য অবকাঠামো বন্ধ হয়ে গেছে। বাকি হাসপাতালগুলোর ‘কার্যক্রম চালিয়ে যেতে প্রতিদিন কমপক্ষে ৪ হাজার লিটার জ্বালানি প্রয়োজন।’

মধ্য গাজার দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগরান বলেছেন, মিসরের সাথে রাফা সীমান্ত ক্রসিং ২০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় তাদের হাসপাতালটি চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের তীব্র ঘাটতি অনুভব করছে। হাসপাতালের কর্মীরা আহত রোগীদের ‘সবচেয়ে মৌলিক চিকিৎসা প্রয়োজনীয়তাও’ সরবরাহ করতে পারে না এবং এটিই ‘স্পষ্ট ইঙ্গিত যে- গাজায় সমগ্র স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে।’

আরো পড়ুন : গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী বাইডেন

সোমবার হতাহতদের মধ্যে গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন ১৩ জন। আল জাজিরা আরবি জানিয়েছে, পশ্চিম গাজা শহরের জাতিসংঘ পরিচালিত শাতি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে অন্তত নয়জন নিহত হন।

এদিকে আগের দিন উত্তর গাজা শহরের আজ-জারকা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরো চারজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র (প্যালিনফো) জানিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ গাজা শহরের সাবরা পাড়ায় আবাসিক বাড়িগুলোতে গোলাবর্ষণ করছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত ৪০ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও ৯২ হাজার ৭৪৩ জন মানুষ আহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App