×

গণমাধ্যম

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদ। ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

উচ্চকক্ষে পিআর ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

‘২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে’

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App