×

গণমাধ্যম

ডিআরইউর নির্বাচন কমিশন গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ এএম

ডিআরইউর নির্বাচন কমিশন গঠন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিআরইউয়ের দপ্তর সম্পাদক রফিক রাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্যনির্বাহী কমিটির মুলতবি সভায় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের পরিচালনায় সর্বসম্মতিক্রমে বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজকে চেয়ারম্যান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ বাকের হোসাইন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে রয়েছেন- 

দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবাশীষ চক্রবর্তী উত্তম ও একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ডিআরইউর সাবেক সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম।

আরো পড়ুন: ২৮ সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App