×

গণমাধ্যম

তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:২৪ পিএম

তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বন্ধ ঘোষিত তিনটি পত্রিকা।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে তারা। হামলায় অফিস চালু রাখার মতো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। এ অবস্থায় অফিস চালু রাখা সম্ভব নয় বলে জানান তিনি। 

উল্লেখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা ভাঙচুর ও আগুন দেয়া হয়।

আরো পড়ুন : পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি খুলনা পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App