×

সাহিত্য

পরাবাস্তব গল্পের উপন্যাস ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

পরাবাস্তব গল্পের উপন্যাস ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’

ডা.মো. শহীদুল হক

নিজে ডাক্তার। অনেকের ধারণা ডাক্তার মানেই যেন রসকষহীন। ডাক্তার মানেই যেন ছুরি কাঁচি সুই আর ঔষধের কারবার। তবে ডা.মো. শহীদুল হক কিছুটা ব্যতিক্রম।

অমর একুশে বইমেলায় এসেছে ডা. মো. শহীদুল হকের লেখা  ‘পরাবাস্তব’ ও ‘অতিদর্শন’ নামে দুটি উপন্যাস। আভা তাজনোভা ইরার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অন্বেষা। বইগুলো পাওয়া যাবে বইমেলার ২৭ নম্বরে প্যাভিলিয়নে।

বইগুলো প্রসঙ্গে লেখক ডা. মো. শহীদুল হক জানান, রহস্যময় ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি অনেক রহস্যেরে ঘটনা নিজের চোখে দেখেছেন।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সময়ে এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার বিভাগে চাকরি করার সময়ে আরও কতগুলো ব্যাখ্যাতীত ঘটনা তাকে বিস্ময়াভিভূত করে। নিজ চোখে দেখা সেইসব ঘটনা নিয়ে অনেকগুলো গল্প করেছেন।

প্রসঙ্গত, বাস্তব জীবনের রহস্যময় ঘটনা নিয়ে গল্প লিখতে ভালোবাসেন ও আনন্দ পান তিনি। সেই সব পরাবাস্তব গল্পে রহস্যের পাশাপাশি থাকে সমাজের ক্ষয়, মানবতাবোধ ও শিক্ষার গুরুত্ব। প্রচলিত কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস নিয়ে যুক্তির বিশ্লেষণ এবং বিজ্ঞান ভাবনা থেকেই তার এই উপন্যাসের সৃষ্টি। বইগুলো নিঃসন্দেহে পাঠকদের হৃদয় ছুঁবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App