×

আইন-বিচার

অপপ্রচারের অভিযোগ

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চট্টগ্রামের সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান বাদীর অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী মামলাটি করেন। তার আইনজীবী আরিফ উর রহমান চৌধুরী জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ২৬ (১) ও ২৬ (২) ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন: ঈদে বিকল্প দুই ঘাট থেকে ঢাকা ছাড়বে ৯টি লঞ্চ

মামলার আসামিরা হলেন,দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ।

অভিযোগে বলা হয়, ৪ মার্চ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন চট্টগ্রাম প্রেসক্লাবে গেলে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে হামলা ও নারী আন্দোলনকারীদের লাঞ্ছনার অভিযোগ তুলে ধরেন বাদী এবং এ বিষয়ে স্মারকলিপি দেন। এরপর অভিযুক্তরা ফেসবুকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ঘৃণা ও বিদ্বেষমূলক পোস্ট করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হোসাইন তৌফিক ইফতিখার বলেন, গণমাধ্যমে হামলা বা নারী আন্দোলনকারীদের লাঞ্ছনার সঙ্গে সাংবাদিকদের সম্পৃক্ততা নেই। উল্টো ৪ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় রিদুয়ান সিদ্দিকী ও তার সহযোগীরা পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরো পড়ুন: নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে ডিজেল দেবে ভারত

অন্যদিকে রিদুয়ান সিদ্দিকী বলেন, তিনি কাউকে হুমকি দেননি; বরং সংশ্লিষ্ট সাংবাদিকই তার বিরুদ্ধে ফেসবুকে নেতিবাচক পোস্ট করছেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি রিদুয়ান সিদ্দিকী ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ছাত্রদলে যোগ দেন। এ ঘটনায় সাত সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের তিনটি সংগঠন এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার

নৌপরিবহন প্রতিমন্ত্রী লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমিয়ে দিয়েছে সরকার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

তিস্তা সেচখালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

তিস্তা সেচখালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App