×

রাজনীতি

‘মাজারের ঘটনায় জামায়াতকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৫৫ পিএম

‘মাজারের ঘটনায় জামায়াতকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত’

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে দলটি।

রোববার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণের ভিত্তিতে নয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা দুঃখজনক ও অনভিপ্রেত। কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি রাজনৈতিক দলকে দায়ী করা দায়িত্বশীল আচরণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামী দাবি করে, তারা সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে কোরবানির চাহিদার চেয়েও বেশি গরু রয়েছে

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে: ইরান

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে: ইরান

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

গরু পাচারে ভারত যাওয়া নিখোঁজের লাশ ভাসছিলো পদ্মায়

৭ অক্টোবরের হামলাকারীদের নির্মূলের দ্বারপ্রান্তে ইসরায়েল

নেতানিয়াহু ৭ অক্টোবরের হামলাকারীদের নির্মূলের দ্বারপ্রান্তে ইসরায়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App