×

জাতীয়

নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে ডিজেল দেবে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম

নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশকে ডিজেল দেবে ভারত

ছবি: সংগৃহীত

নিজেদের চাহিদা মিটিয়ে ভারত বাংলাদেশকে ডিজেল দেবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি এই তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের ডিজেল সরবরাহের অনুরোধটি ভারত সরকার পর্যালোচনা করছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ডিজেলের প্রাপ্যতা এবং পরিশোধন সক্ষমতা বিবেচনা করা হবে।

আরো পড়ুন: ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপসহ অন্য কয়েকটি দেশ থেকেও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ এসেছে, সেগুলোও ভারত যাচাই করে দেখছে।

এর আগে আপৎকালীন পরিস্থিতির জন্য বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।

গত বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ডিজেল চাওয়া হয়েছে। তবে ঠিক কত পরিমাণ ডিজেল চাওয়া হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বিষয়টি ভারতের সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App