নেতানিয়াহু
৭ অক্টোবরের হামলাকারীদের নির্মূলের দ্বারপ্রান্তে ইসরায়েল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
৭ অক্টোবরের হামলার নেপথ্যের ব্যক্তিদের ইসরায়েল নির্মূল করার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
নেতানিয়াহু বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধের একটি মূল লক্ষ্য প্রায় সম্পন্ন হয়েছে এবং তার সেনাবাহিনী ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারীদের সবাইকে হত্যা করেছে।’
গত শুক্রবার গাজায় এক বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার কমান্ডার ইজ্জেদিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মূলত তাদের এই ঘোষণার পরই নেতানিয়াহু এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে একটি আকস্মিক ও নজিরবিহীন হামলা চালায়। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৪০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়। এই ঘটনার পর ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করার এবং ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে খতম করার ঘোষণা দেয়।
