×

আইন-বিচার

শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মামলা

অভিনেত্রী শমী কায়সার। ছবি: সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রেজোয়ান কবির।

রেজোয়ান কবির অভিযোগ করেন, শমী কায়সার দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন সময়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে নানা ধরনের কটূক্তি ও অপপ্রচার চালিয়ে আসছেন। তিনি বলেন, ‘শমী কায়সার আমাদের আবেগের জায়গা, বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে জনগণকে বিভ্রান্ত করেছেন। তাই নৈতিকতার জায়গা থেকে আমি এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছি, যেন তিনি তার মিথ্যা বক্তব্যের জন্য শাস্তি পান।’

মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান, শমী কায়সার বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। বাদী মামলায় ১০০ কোটি টাকার ক্ষতির দাবি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য ঝিনাইদহ পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দেন এবং আসামিকে ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন।

আরো পড়ুন: অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের আক্ষেপ

প্রসঙ্গত, শমী কায়সারের মন্তব্য নিয়ে এর আগেও বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে, তবে এটি তার বিরুদ্ধে দায়ের করা প্রথম বড় আকারের মানহানির মামলা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App