×

আইন-বিচার

আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম

আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নোয়াখালী জেলা যুবলীগের এক নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) এ মামলায় ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করলে তারা ঘটনার কিছুই জানেন না বলে আদালতে জবানবন্দি দেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক কৈশর। তারেক রহমানের পক্ষে এবিএম জাকারিয়া, রবিউল হক পলাশ, নুরুল আমিন ও মাহমুদুল হাসান শাকিলসহ অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন।

তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ ঘটনায় মামলার বাদী একরামুল হক বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: বিএনপির ৬ নেতাকে শোকজ

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি, পাকবন্ধু বলে অশ্লীল বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করে দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপচেষ্টা করে। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নম্বর আমলি আদালতে জেলা যুবলীগের আহ্বায়ক একরামুল হক বিপ্লব বাদী হয়ে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই সিকদার মো. সাইফুল ইসলাম ও এসআই মো. জসিম উদ্দিন গত ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

প্রধানমন্ত্রীর বাণী ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

ডিএমপির ৪ থানার ওসি বদলি

ডিএমপির ৪ থানার ওসি বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App