কাজী জাফর উল্যাহ কারাগারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
কাজী জাফর উল্যাহ। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরো পড়ুন: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবি কার্যালয়ে নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ওই রাতেই নেয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। তার অসুস্থতার বিষয়টি আদালতকে অবহিত করে পুলিশ। সুস্থ হওয়ায় এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
